নিজস্ব প্রতিনিধিঃ
মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আবারও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
শুক্রবার সকালে রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আজম।
বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন, রাঙামাটি ইউনিটের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম শাকিল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ মইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে রাঙামাটি ইউনিটের ইউনিট কার্যকরী কমিটির সদস্য মোঃ অলি আহাদ, মোঃ আব্দুল আহাদ এবং যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীরসহ রাঙামাটি ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আবারও প্রমাণ করেছে মানবতার সেবাই তাদের মূল অঙ্গীকার। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

