নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে নানিয়ারচরে সততা স্টোর স্থান করেছে নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার দুপুরে নানিয়ারচর উপজেলার বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ণ সাহা।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ণ সাহা, শিক্ষার্থীদের মাঝে বিক্রেতা বিহীন বিক্রয় কেন্দ্রে সততার সাথে ক্রয় করা ও সততা চর্চার বিষয়ে আলোচনা করেন।
এসময় নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাব সভাপতি মেহেদী ইমাম ও বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসান মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নানিয়ারচর উপজেলা সদরের নানিয়ারচর কলেজে সততা স্টোর পরিদর্শন করেন উপজেলা দুপ্রক কমিটির সভাপতি নারায়ণ সাহা।

