মোঃ মহিউদ্দিন (বাঘাইছড়ি প্রতিনিধি) :
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং মুসল্লিদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে বাঘাইছড়ি পৌরসভা নিয়মিতভাবে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাঘাইছড়ি পৌরসভার ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
বুধবার (৭ জানুয়ারি) পৌরসভা প্রাঙ্গণে উপজেলার তিনটি জামে মসজিদে কার্পেট বিতরণ করা হয়। কার্পেটগুলো ইমাম ও মুয়াজ্জিনদের হাতে তুলে দেন আমেনা মারজান।
কার্পেট বিতরণে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক হাজী নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্ধ।

