Thursday, September 17, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

রাঙামাটি-২৯৯ আসনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই; জেলা প্রশাসক প্রত্যাহারের দাবি জুঁই চাকমার

Wednesday, 7 January, 2026.
in রাঙ্গামাটি, রাজনীতি
0
রাঙামাটি-২৯৯ আসনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই; জেলা প্রশাসক প্রত্যাহারের দাবি জুঁই চাকমার
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

আহমদ বিলাল খান :

রাঙামাটি-২৯৯ আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন গনতন্ত্র মঞ্চের সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।

জুঁই চাকমা বলেন, বর্তমানে দায়িত্বে থাকা রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের আচরণ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী হওয়ায় নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক থাকছে না। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে রাঙামাটি থেকে প্রত্যাহার করে অন্যত্র বদলির আহ্বান জানান তিনি।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় রাঙামাটি শহরের বনরূপা এলাকার হোটেল কসমসের নিচতলায় অবস্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা (অস্থায়ী) কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুঁই চাকমা বলেন, “এই দাবি কোনো রাজনৈতিক দলের একক দাবি নয়, এটি সাধারণ মানুষের পক্ষ থেকে উঠে আসা দাবি। যারা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গেছেন, তাদের অনেকেই আমাদের কাছে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “রাঙামাটির মানুষ শান্ত, ভদ্র ও সহনশীল বলেই এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ না হলে অসন্তোষ সৃষ্টি হতে পারে।” তিনি এ প্রসঙ্গে সতর্ক করে বলেন, “সম্মান পেতে হলে আগে জনগণকে সম্মান করতে হবে।”

জুঁই চাকমা আরও উল্লেখ করেন, একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জেলা প্রশাসকের কাছে জনগণ সেবা প্রত্যাশা করতেই পারে, যা স্বাভাবিক। তবে সেবাগ্রহীতাদের সঙ্গে যদি অসৌজন্যমূলক আচরণ করা হয়, তাহলে জনমনে ক্ষোভ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মো: আবুল হাশেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল চৌধুরী, বাংলাদেশের বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা

অনুষ্ঠানে রাঙামাটি-২৯৯ আসনে কোদাল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Previous Post

আসন্ন নির্বাচন ঘিরে রাঙামাটিতে সাংবাদিক প্রশিক্ষণ

Next Post

বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে তিনটি মসজিদে কার্পেট বিতরণ

Next Post
বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে তিনটি মসজিদে কার্পেট বিতরণ

বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে তিনটি মসজিদে কার্পেট বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ইডিটর ইন চিফঃ আনোয়ার আল হক।

সম্পাদকঃ মাহাদী বিন সুলতান। নির্বাহী সম্পাদকঃ নিগার সুলতানা।

উপদেষ্টাঃ মো. নুরুজ্জামান।

ঠিকানাঃ চেম্বার অব কমার্স ভবন, রাঙামাটি পার্বত্য জেলা।
No Result
View All Result
  • Home Page
  • Sample Page

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist