বরকল প্রতিনিধিঃ
রাঙামাটির বরকলে বসতবাড়িতে আগুন লেগে সর্বস্ব হারানো সমর কান্তি চাকমার পাশে দাঁড়ালো ছোটহরিণা ব্যাটালিয়ন (বারো বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
গত ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার হরিণা জোন এর দায়িত্বপূর্ণ অত্যন্ত দুর্গম জিরারখামার এলাকার সমর কান্তি চাকমার বসতবাড়ীতে রান্নার চুলা থেকে আগুন লাগে। অগ্নিকান্ডে সমর কান্তি চাকমার বসতবাড়ীসহ বাড়ীর সকল দ্রবাদি সম্পূর্ণ ভূস্মীভূত হয়ে যায়।
ফলে তার পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায় এবং এক কাপড়ে তীব্র শীতে খোলা আকাশের নিচে দিনাতিপাত করতে বাধ্য হয়। খবর পেয়ে সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেন বারো বিজিবি ছোট হরিনা জোন।
বিজিবি জানায়, তাদের এই দুর্দশা লাঘব করতে উনত্রিশে ডিসেম্বর সোমবার ছোট হরিনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষতি গ্রস্ত সমর কান্তি চাকমাকে তার বসতবাড়ী পুনরায় নির্মাণের জন্য ৩ বান ঢেউ টিন, শীত নিবারনের জন্য শীতবস্ত্র (কম্বল) নগদ টাকা সহ আনুমানিক পয়তাল্লিশ হাজার টাকা এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেছেন।
এবিষয়ে বারো বিজিবি ছোট হরিনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, হরিণা জোন বিজিবি, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সকল অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের সমস্যা সমাধানে সবর্দা সচেষ্ট। বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যানে কাজ করাকেও দায়িত্ব মনে করে। ছোটহরিণার মত এমন দূর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যর্থে হাত বাড়িয়ে দিচ্ছে। সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা বরাবরের মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

