বরকল প্রতিনিধিঃ
বরকলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট সহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত সিগারেটের বাজার মুল্য ৮লক্ষ ৯১হাজার টাকা।
সোমবার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ছোট হরিনা থেকে আসা একটি ইঞ্জিন চালিত বোটে তল্লাশি করে ভারতীয় ব্রান্ডের ৩৪৭০ কার্টন ORIS ও ১৪৮০ কার্টন XSO সিগারেট জব্দ করে। এসময় সিগারেটের সঙ্গে থাকা ধন জ্যোতি চাকমা (২২) নামের এক ব্যক্তিকে ও আটক করে শুভলং সেনা ক্যাম্প।
এবিষয়ে ক্যাম্প কমান্ডার লেঃ ফাতিন নুর মাহিন বলেন, জব্দ করা সিগারেট পাচারের উদ্দেশ্যে হরিণা থেকে রাঙামাটি শহরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পাচারকারী স্বীকার করেছে। পাচারকারী ধন জ্যোতি চাকমা বরকল উপজেলার ৫নং বড় হরিনা ইউনিয়নের পাকমর গ্রামের বিমলন্দ চাকমার ছেলে। আটকৃত মালামাল বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, জবদকৃত সিগারেট থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে।

