নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার কাজের বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দয়াল দাশ।
মঙ্গলবার দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির, বুড়িঘাট ৮নং টিলা জামে মসজিদ ও ১নং টিলা জামে মসজিদ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি প্রতিষ্ঠান সমূহের কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যদের সাথে প্রয়োজনীয় সংস্কার বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

