বরকল প্রতিনিধিঃ
রাঙামাটির বরকল ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার (২রা ডিসেম্বর) সকালে বরকল উপজেলার ছোট হরিনা ব্যাটালিয়ন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই মানবিক সহায়তা বিতরণ করেন, রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব পিএসসি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় তিনি অসহায় পরিবারের ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটীন, দুস্থদের চিকিৎসার জন্য নগদ টাকা, আত্মনির্ভরশীলতার জন্য সেলাই মেশিন, ছাগল ও খেলনা সামগ্রী সহ সতেরো জনের মাঝে আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করেন।
মানবিক সহায়তা বিতরণকালে তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় ১২বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান এবং ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় আপদকালীন সময়ে স্থানীয়দের পাশে থাকায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার বাসিন্দারা।

