মাহাদী বিন সুলতানঃ
রাঙামাটির বিএম ইন্সটিটিউট এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২রা ডিসেম্বর) বেলা ১২টায় রাঙামাটি বিএম ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নিশাত শারমিন।
বক্তব্যে নিশাত শারমিন বলেন, হার জিত নয়, বরং শৃঙ্খলা ও উন্নত মানসিকতা শিক্ষা দেয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। তাই হার জিত মেনেই খেলাধুলা করতে হবে। পাশাপাশি ভালো মত লেখাপড়া করতে হবে। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই বলেও জানান তিনি।
এসময় রাঙামাটি বিএম ইন্সটিটিউট এর শিক্ষক শায়লা চৌধুরী তুহিনের সঞ্চালনায় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, ম্যানেজিং কমিটির সদস্য বিজন কুমার কার্বারী, ইন্সটিটিউটের শিক্ষক সজল চক্রবর্তী, প্রকাশীষ খীসা, আনন্দ জ্যোতি চাকমা ও জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

