নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য টেকসই সম্পদ ব্যবহার এবং স্থিতিস্থাপক জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে নানিয়ারচরে ৩৯জন বিসিজি সদস্যদের (জীব বৈচিত্র্য সংরক্ষণ দল) মাঝে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় হেডম্যান কার্বারী ও এলাকাবাসীর মাঝে জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ দেওয়া।
অনুষ্ঠানে সদস্যদের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল, টেকসই সম্পদ ব্যবহার এবং স্থিতিশীল জীবিকা নির্বাহের উপর কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ফ্রিল্যান্সার কন্সাল্টেন্ট মংহলাম্যান্ট, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা ও উপজেলা বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর ডিবি প্রিন্স চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

