নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করা হয়েছে। ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোর কিশোরীর মাঝে এই সেবা কার্যক্রম পরিচালনা করবে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্র।
গতকাল (১২ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বয়সন্ধিকালীন সময়ে কিশোর কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে এই সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতাউর রহমান চৌধুরী।
এবিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র নার্স যুথিকা চাকমা জানান, ১০ থেকে ১৯ বছর বয়সী যে কোন কিশোর কিশোরীর জন্য প্রতি বুধবার আমাদের এই কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা কার্যক্রম চলমান থাকবে।
এসময় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সিনিয়র নার্স যুথিকা চাকমা, অন্যান্য সিনিয়র নার্স ও সেবা নিতে কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন।

