নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নানিয়ারচর উপজেলা জাসাসের সদস্যরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটির ২৯৯নং আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নানিয়ারচর উপজেলা জাসাস নেতাকর্মীরা।
এসময় নানিয়ারচর উপজেলা জাসাস এর সভাপতি বিশ্ব চাকমা, সাধারন সম্পাদক মো. সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুয়েন্টু চাকমা ও সিনিয়র সভাপতি যুব শান্তি চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

