মাহাদী বিন সুলতানঃ
২৯৯নং আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ বাসভবনে রাঙামাটির সদর উপজেলার ২নং মগবান ইউনিয়ন শ্রমিক দলের অর্ধশত নেতাকর্মী নিয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. নিজাম আকন্দ।
এসময় সদর উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি মো. মোস্তফা, মগবান ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস শুক্কুর, সহ সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, কৃষক দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মগবান ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা এসময় ধানের শীষ প্রতীকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

