নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে কৃষক কৃষাণীদের মাঝে সুষম সার ব্যবহার ও মাটির নমুনা সংগ্রহ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে রাঙামাটি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে নানিয়ারচর হার্টিকালচার সেন্টার মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৫০জন কৃষক কৃষাণীর মাঝে এই প্রশিক্ষণ প্রদান করে রাঙামাটি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট আঞ্চলিক কার্যালয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা মাটির গুনাগুন রক্ষা ও মাটির নমুনা সংগ্রহের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি সুষম স্যার ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে ও আলোচনা করা হয়।
এসময় রাঙামাটি আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এন্টিনা চাকমা, আঞ্চলিক গবেষণাগার রাঙামাটির বৈজ্ঞানিক কর্মকর্তা আফনান হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ জয় চাকমা ও জয়া চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

