মাহাদী বিন সুলতানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানিয়ারচরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে তারেক রহমানের উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
নানিয়ারচর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল সর্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি রণ বিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন।

এতে প্রধান বক্তা হিসেবে রাঙামাটি জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন ও বিশেষ বক্তা ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী।
নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌর যুবদলের আহ্বায়ক ও রাঙামাটি জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. সিরাজুল মোস্তফা, সহ সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, রাঙামাটি জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. শুক্কুর, নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন, মো. আবু হানিফ মীর ও মো. আবু জাফর, নানিয়ারচর উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মো. নুর আলম নিজাম, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান মল্লিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসেন, নানিয়ারচর সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, সাবেক্ষ্যং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক ইতায়ন চাকমা, বুড়িঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সরওয়ার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, ঘিলাছড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. পারভেজ ও সাধারণ সম্পাদক জসিম চাকমা বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম একটি অঙ্গ সংগঠন। বিগত ১৭বছর আমাদের কে ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের হামলা মামলা সহ অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। ৫ই আগষ্ট গত ১৭বছরের আন্দোলনের পূর্নতা পেয়েছে মাত্র। ৫ আগষ্টের আগেও দিনের পর দিন আমরা লাগাতার আন্দোলন করেছি।
বক্তারা এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা জনবান্ধন কর্মসূচি জনগণের নিকট পৌঁছে দেওয়ার কথা জানান।
এসময় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন অতিথিরা।
এর আগে নানিয়ারচরের বাবু চুণিলাল দেওয়ান সেতুর অবতারণ স্থান হতে বিশাল একটি বণ্যার্ঢ র্যালী শুরু হয়। র্যালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আকৃতি ধারণ করে ক্ষুদে শিল্পীরা। র্যালীটি নানিয়ারচর উপজেলার প্রধান সড়ক হয়ে নানিয়ারচর উপজেলা পরিষদ হল রুমের সামনে এসে শেষ হয়। এরপরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভায় মিলিত হন অতিথিরা।

