মাহাদী বিন সুলতানঃ
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় রাঙামাটি ইসলামীক সেন্টার লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনছুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি এম নেকবর আলী, সাধারণ সম্পাদক এম এস জাহান লিটন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক বিকাশ ধর, দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আক্তার হোসেন, প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক হালিম শেখ, ধর্মীয় সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হাফেজ ওমর ফারুক, কার্যকরী সদস্য নাছির উদ্দীন ও রফিকুল ইসলাম, নির্বাচনে সভাপতি প্রার্থী এসএম রাশেদ, সহ সভাপতি প্রার্থী মো. আলী এবং ধর্মীয় সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রার্থী রহমত উল্লাহ সহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জামায়াতের রাঙামাটি পৌরসভার সেক্রেটারি হাফেজ আবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল আলীম বলেন, দীর্ঘদিন পরে রাঙামাটিতে সুষ্ঠুভাবে একটা নির্বাচন আমরা দেখতে পেলাম। বৃহত্তর বনরূপা ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী একটা আমেজ কাজ করেছে। আপনারা ব্যবসায়ীদের জন্য কাজ করে যাবেন। আগামীতে যাতে কারো কাছে ভোট চাইতে না হয়। আপনাদের কাজে খুশি হয়ে ভোটাররা যাতে আপনাদেরকে আবারো নির্বাচিত করে।
নবনির্বাচিত কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, আপনাদের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। দল মত নির্বিশেষে ব্যবসায়ীদের জন্য কাজ করতে আমাকে সাহায্য করবেন। ব্যবসায়ী বান্ধব উদ্যোগ গ্রহণ করে সকলের সাথে কাজ করতে চাই আমি।
বক্তারা বলেন, দীর্ঘদিন পরে এই সুষ্ঠু নির্বাচন ব্যবসায়ীদের মনে আশা জাগিয়েছে। ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসায় উন্নতি ও ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান তারা।

