নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে আলোচনা ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকালে নানিয়ারচর নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১৭নং টিলা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম মানব জাতিকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিয়েছে। আর এই আলো ছড়িয়ে দেওয়ার কাজটিই করেছেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঈদে মিলাদুন্নবী (স.) এর আলোচনা শেষে অভিভাবক সভায় অংশগ্রহণ করেন অতিথিরা।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা খান, স্থানীয় শিক্ষানুরাগী মো. আব্দুর রশিদ ও অভিভাবক প্রতিনিধি মো. কামাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

