নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র নির্ধারণ করতে ঝুকিপূর্ণ কেন্দ্র পরিদর্শনে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে নানিয়ারচর উপজেলার বাকছড়ি মূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রত্নশিংহ কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুকিপূর্ণ কেন্দ্র সমূহ পরিদর্শন করা হয়।
এসময় কেন্দ্রের ঝুকিপূর্ণ এলাকা ও অবকাঠামোগত বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা বলেন, নির্বাচনের ঝুকিপূর্ণ কেন্দ্র সমূহ পরিদর্শন করছি আমরা। অবকাঠামোগত কোন অসুবিধা থাকলে তা নির্বাচন করে উন্নয়নকাজের তালিকা প্রেরণ করব আমরা।
এসময় নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, নানিয়ারচর নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী ও নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

