নিজস্ব প্রতিনিধিঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ পিসিবি পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এসব নিত্যপ্রয়োজনীয় টিসিবি পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বুড়িঘাট ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৯নং ওয়ার্ডে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।
এসময় ৯০০টি পরিবারের মাঝে এই টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করেন, নির্ধারিত ট্যাগ অফিসার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা রিটন চাকমা।
এসময় ২লিটার সয়াবিন তৈল ২০০টাকা, ৫কেজি ডাল ১৫০টাকা, ২কেজি মশুর ডাল ১২০টাকা ও ১কেজি চিনি ৭০টাকায় এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।
টিসিবি পণ্য বিতরণকালে মেসার্স ব্রাদার্স ষ্টোর সত্ত্বধিকারী দেলোয়ার হোসেন টিটু সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

