মাহাদী বিন সুলতানঃ
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপ, জিএমবিএইচ জার্মানির সহযোগীতায় এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নানিয়ারচর উপজেলা হার্টিকালচার সেন্টার মিলনায়তনে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে বুড়িঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রমোদ খীসা, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, নারী অধিকারকর্মী ও জনপ্রতিনিধি কোয়ালিটি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ধীমান চাকমা ও স্থানীয় হেডম্যান মনিকা চাকমা এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নানিয়ারচর প্রধান সড়ক হতে হার্টিকালচার সেন্টার পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এসময় র্যালীতে অংশগ্রহণকারী নারী নেতৃবৃন্দের হাতে গ্রামীণ নারীর অধিকার নিশ্চিত করতে লেখা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড দেখা যায়।
এমপাওয়ারমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা দীধিতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী অধিকার নিশ্চিত করতে পারলেই আমাদের সমাজে নারী পুরুষের বৈষম্য দূর হবে। নারী শিক্ষার পাশাপাশি নারীদের বিভিন্ন কাজে অংশগ্রহণ মূলক উপস্থিতি সমাজের উন্নয়ন প্রকাশ পায়। গ্রামে নারীরা গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখে। তাই নারী নেতৃত্ব সমাজের নারী ও শিশুদের অধিকার সংরক্ষণে কাজ করবে।

