মাহাদী বিন সুলতানঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীরে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন সাংসদ ও উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল ও জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো।
রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবু নাসের এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে এক নতুন বাংলাদেশ। বৈষম্য ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার ইতি ঘটবে এই বাংলাদেশে। এসময় আগামী নির্বাচনে দলের সকল নেতাকর্মীকে এক হয়ে কাজ করারএ
ও আহ্বান জানান বক্তারা।
এর আগে শহরের বিজয় সরণী, মারী স্টেডিয়াম ও নিউ মার্কেট থেকে পৃথক র্যালী বের করে রাঙামাটির প্রধান সড়ক ও বনরুপা হয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় যোগ দেয় নেতাকর্মীরা।

