নিজস্ব প্রতিনিধিঃ
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে নানিয়ারচরে দুস্থ অসহায় ও শীতার্তদের মাঝে উইন্টার গিফট ডিসট্রিবিউশন (শীত উপহার বিতরণ) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় নানিয়ারচর সদর ইউনিয়নের কাউন্সিল পাড়া এলাকায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতির উদ্যোগে এই শীতের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল সহ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম। তারই ধারাবাহিকতায় নানিয়ারচরের অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে এই শীত উপহার বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
শীত উপহার বিতরণকালে রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রওশন আরা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

