মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী ইসতেহারের অংশ হিসেবে সারাদেশের ন্যায় নানিয়ারচরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে নানিয়ারচর উপজলা পরিষদ সংলগ্ন নানিয়ারচর লংগদু সড়কের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুরুল মোর্শেদ।
এবিষয়ে নির্বাহী কর্মকর্তা মন্জুরুল মোর্শেদ জানান, “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ এ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি দেশ কে সবুজায়ন করবে। দেশের আথ© সামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভুমিকা রাখবে এই কর্মসূচি।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর সদর ইউানয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জলিল, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলী, যুগ্ম সম্পাদক মো. রিযাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু জাফর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হাসান মল্লিক ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সাইফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
