সাপে কাটা রোগী শনাক্তকরণ, প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে ব্যবস্থাপনা বিষয়ে নানিয়ারচরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে রেনাটা পিএলসির কারিগরী সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সর্পদংশনজনিত বিষক্রিয়া ও শনাক্তকরণ, প্রাথমিক চিকিৎসা ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও গ্রামীণ পরিবেশে কর্মরত স্বাস্থ্যসেবা পেশাজীবীদের ব্যবহারিক নির্দেশিকা সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাফকাত বিন ফরিদ ও ডা. এমদাদুল হক, সহকারী সার্জন ডা. উচ্ছ্বাস বড়ুয়া ও ডা. মানিয়া আক্তার, রেনাটার মেডিকেল অ্যাফেয়ার্স সিনিয়র ডেপুটি ম্যানেজার ডা. আদনান রহমান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নানিয়ারচরের চিকিৎসকগণ, নার্স, স্বাস্থ্যসেবীরা উপস্থিত ছিলেন।

