নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মো. হারুন চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে লংগদু থানায় দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে পলাতক ছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হারুন চৌধুরী লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকার মৃত রহিম দাদ চৌধুরীর ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

