Tuesday, September 1, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

লংগদুর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Saturday, 29 August, 2026.
in রাঙ্গামাটি, রাঙ্গামাটি সদর, রাজনীতি, লংগদু, শিক্ষা, সর্বশেষ সংবাদ
0
লংগদুর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Oplus_16908288

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

মেহেদী হাসানঃ

রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শহরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লংগদু স্টুডেন্টস ফোরাম। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য ফারুক আহমেদ সাব্বির, সদস্য সায়রা চন্দ্রা, লংগদু স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা আবু নাছির, সভাপতি নুরুল আলম, রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুস সালাম এবং লংগদু উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হানুল হক।

অনুষ্ঠানে লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন শিক্ষার্থীদের বাবা-মাকে সম্মান করার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “জীবনে নানা ধরনের পরিস্থিতি আসবে। কোনো সময় কঠিন অবস্থার মুখোমুখি হলেও হতাশ হওয়া যাবে না। তোমাদের মেধা ও যোগ্যতার মাধ্যমে আগামী দিনের দেশ আলোকিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের মেধাবীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তোমরাই আগামী দিনের দেশের মুকুট। তাই শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও মেধাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। পড়ালেখার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন। জেলা পরিষদের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে লংগদু স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী, অভিভাবক, এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Previous Post

জুরাছড়ির মৈদং এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Next Post

দুর্নীতি বিরোধী মনোভাব তৈরির লক্ষ্যে নানিয়ারচরে বিতর্ক প্রতিযোগিতা

Next Post
দুর্নীতি বিরোধী মনোভাব তৈরির লক্ষ্যে নানিয়ারচরে বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী মনোভাব তৈরির লক্ষ্যে নানিয়ারচরে বিতর্ক প্রতিযোগিতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ইডিটর ইন চিফঃ আনোয়ার আল হক।

সম্পাদকঃ মাহাদী বিন সুলতান। নির্বাহী সম্পাদকঃ নিগার সুলতানা।

উপদেষ্টাঃ মো. নুরুজ্জামান।

ঠিকানাঃ চেম্বার অব কমার্স ভবন, রাঙামাটি পার্বত্য জেলা।
No Result
View All Result
  • Home Page
  • Sample Page

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist