মো. আলমগীর হোসেনঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিহি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু – বাঘাইছড়ি সার্কেল) মোঃ মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএল এম সিরাজুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু এর প্রজেক্ট-কোঅর্ডিনেটর মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য বিষয় আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

