Wednesday, February 4, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

রাবিপ্রবি’তে বাঁধনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Monday, 2 February, 2026.
in রাঙ্গামাটি, রাঙ্গামাটি সদর, শিক্ষা ও স্বাস্থ্য, সর্বশেষ সংবাদ
0
রাবিপ্রবি’তে বাঁধনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধিঃ

একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”—এই শ্লোগানকে ধারণ করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন–২ এর বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–১ এর সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি ঘোষণা, রক্তদাতা সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর এবং নবীন বরণ–২০২৬ অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জানানো হয়, বিগত ২০২৫ সালে বাঁধন রাবিপ্রবি ইউনিট বিনামূল্যে ২৬৪ ব্যাগ রক্তদান কার্যক্রম সম্পন্ন করেছে। পাশাপাশি শহীদ আব্দুল আলী একাডেমীসহ রাঙ্গামাটির দুর্গম বরকল উপজেলার ভূষণছড়া গ্রামে ২৫২ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি রক্তদান কার্যক্রম আরও সম্প্রসারণ, মানবিক সেবার মানোন্নয়ন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে রাঙ্গামাটির বিভিন্ন কলেজ ও স্কুলে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আগামী এক বছরের জন্য বাঁধনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও রাবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।

নবগঠিত কমিটিতে জোনাল প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রমিত রায় (টিএইচএম)। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাসিবুর রহমান মিশকাত (এফএমআরটি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলিফ সাঈদ ফাতিক (টিএইচএম)। এছাড়া সহ-সভাপতি হিসেবে অর্জুন মন্ডল ও মোঃ সাব্বির হোসেন (এফএমআরটি), সহ-সাধারণ সম্পাদক পার্থ নাথ (এমজিটি), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাব্বি তন্ময় (টিএইচএম), সহ-সাংগঠনিক সম্পাদক করুন চাকমা (এমজিটি), কোষাধ্যক্ষ নিশান দে, দপ্তর সম্পাদক ছিদ্দিকুর রহমান রাকিব (এফএমআরটি), তথ্য ও শিক্ষা সম্পাদক মোঃ সাকিবুল ইসলাম (টিএইচএম) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাতুল্লাহ ফারাবী ঈশা (সিএসই) নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদুল আলী (এমজিটি), অনিক চন্দ্র নাথ (এমজিটি), মহিমা আক্তার সাবহা (টিএইচএম), ফয়সাল আহম্মেদ (এফইএস) ও মুবিনা সুলতানা (এফইএস)।

নবনির্বাচিত কমিটির সদস্যরা বাঁধনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে স্বচ্ছতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম। শিক্ষক উপদেষ্টা হিসেবে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফাহিম হোসেন।

সভায় সভাপতিত্ব করেন, বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন–২ এর বিদায়ী সভাপতি প্রমিত রায় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাউসার।

Previous Post

নির্বাচনে বিজিবি’র আধুনিক যোগাযোগ সরঞ্জাম

Next Post

নির্বাচন ঘিরে বরকলে বিজিবির সচেতনতামূলক সভা

Next Post
নির্বাচন ঘিরে বরকলে বিজিবির সচেতনতামূলক সভা

নির্বাচন ঘিরে বরকলে বিজিবির সচেতনতামূলক সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • HomePage
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • HomePage
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist