Tuesday, October 20, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

নির্বাচনে বিজিবি’র আধুনিক যোগাযোগ সরঞ্জাম

Monday, 2 February, 2026.
in খাগড়াছড়ি, বাঘাইছড়ি, রাঙ্গামাটি, লাইফ স্টাইল, সর্বশেষ সংবাদ
0
নির্বাচনে বিজিবি’র আধুনিক যোগাযোগ সরঞ্জাম
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি দুইটি বেইজ ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৫৪ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী জানান, গত ৩০ জানুয়ারি থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছে। সীমান্তের ৯৬ কিলোমিটার এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।

ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ—‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বাহিনীটি দৃঢ়প্রতিজ্ঞ।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিজিবি বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন ও আধুনিক যোগাযোগ সরঞ্জামসহ বিভিন্ন রায়ট কন্ট্রোল উপকরণ ব্যবহার করবে। নির্বাচনের দিন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হবে, যাতে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ করা যায়।

এছাড়া নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিজিবি সদস্যদের ইতোমধ্যে নির্বাচনসংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলেও জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়, সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বাহিনীটি অঙ্গীকারবদ্ধ।

গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে জোন কমান্ডার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে—ইনশাআল্লাহ।

Previous Post

নানিয়ারচরে দীপেন দেওয়ানের পক্ষে দিনভর প্রচারণা

Next Post

রাবিপ্রবি’তে বাঁধনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Next Post
রাবিপ্রবি’তে বাঁধনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাবিপ্রবি’তে বাঁধনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ইডিটর ইন চিফঃ আনোয়ার আল হক।

সম্পাদকঃ মাহাদী বিন সুলতান। নির্বাহী সম্পাদকঃ নিগার সুলতানা।

উপদেষ্টাঃ মো. নুরুজ্জামান।

ঠিকানাঃ চেম্বার অব কমার্স ভবন, রাঙামাটি পার্বত্য জেলা।
No Result
View All Result
  • Home Page
  • Sample Page

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist