নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি ছাগল উদ্ধার, ২জন চোর ও ৯জন কিশোর সহ মোট ১১জন কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় আপার রাঙামাটির সেকান্দার বাদশা ও ধনামিয়া এলাকার মোহাম্মদ অনিক ইসলাম কে চোরাই যাওয়া একটি ছাগল উদ্ধার পূর্বক তাহাদের গ্রেফতার করা হয়। তাদের কে পেনাল কোডের ৩৭৮ ধারা অনুযায়ী চোর হিসেবে গ্রেফতার করা হয়
অভিযানে কলেজ গেইট এলাকার ইফতেখার আহম্মেদের ছেলে নাহিদুল ইসলাম (১৬), একই এলাকার মো. শফির ছেলে মো. নাইম, রবিউল ইসলাম(১৬), পিতা- মো. সুলতান, মো. আজিম হোসাইন(১৬), পিতা- আমজাদ হোসেন, মো. শহিদুল ইসলাম(১৬) পিতা- মো. সোহেল, মো. সিহাব (১৭), পিতা- এজহাল মিয়া, মো. আজিজ (১৬), পিতা- কাওসার, মো. ইমরান (১৭), পিতা- মো. আব্দুর ছাত্তার এবং সিও অফিস এলাকার আব্দুল আলিমের পুত্র মেহেদী হাসান ইমন (১৭) কে ও গ্রেফতার করে পুলিশ।
এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত ১নং ও ২নং আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। একই অভিযানে আটককৃত ৩নং থেকে ১১নং কিশোরদের কে সন্দহজনক ভাবে আটক করা হয়। পরবর্তীতে তাহাদেরকে যাচাই বাচাই করে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে মুচলেকা গ্রহন পূর্বক তাদের পিতা-মাতার নিকট জিম্মায় প্রদান করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
