নিজস্ব প্রতিনিধিঃ
নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র যৌথভাবে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাঙ্গামাটির জেলা পরিষদের এনেক্স ভবন কনফারেন্স কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
সভায় নবগঠিত জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে ইউএনডিপি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং যৌথ প্রকল্পগুলোর সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এসময় জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হক, জেলা পরিষদ এর সদস্যগণ ও ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

