|| প্রেস বিজ্ঞপ্তি ||
বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি (১৭-২০তম গ্রেড) এর রাঙামাটি জেলায় নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ১২ই ডিসেম্বর (শুক্রবার) সকালে শহরের আদালত ভবনের সামনে সমিতির স্থায়ী কার্যালয়ে আজিবন সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আজিম। এতে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মো. শিপন মিয়া ও মো. মামুন মোল্লা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত অনুযায়ী আজীবন সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার ব্যতিত পূর্বের কমিটির সকল পদ বিলুপ্ত করে নতুনভাবে ৩০জনের নাম উত্থাপন করা হয়। এতে উপস্থিত সকলের সমর্থন থাকায় ৩বছর মেয়াদি ৩১সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে অব. জেলা প্রশাসক কার্যালয়ের অব. ইন্দ্র দত্ত তালুকদার (আজীবন) সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ভবতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক ত্রিদিব ঘোষ ও সুমিত্রা চাকমা, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল সহ মোট ৩১জনের তালিকা প্রকাশ করে রাঙামাটি সরকারি কর্মচারী সমিতি।
অনুষ্ঠানে সহ সভাপতি মো. আব্দুল করিম, মো. আলমগীর, কাজী মঈনুল হোসেন, মো. দেলোয়ার হোসেন, সুলতান মাহমুদ গজনবী, মো. মোমিন আলম, মো. আব্দুর রাজ্জাক, উদয়ন বড়ুয়া, অনন্ত চাকমা, তাছলিমা আক্তার, আবুল মিয়া, হেলাল উদ্দিন, মাথুইচিং মারমা, রিপন চাকমা, দুলাল ত্রিপুরা, মো. ইব্রাহিম, মো. আলফাজ উদ্দিন, মো. মনিরুল ইসলাম, অজিদ দে, মো. শহিদুল ইসলাম মানিক ও সুমন বিকাশ চাকমা সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সারাদেশে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারী সমিতির মৃত্যুবরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় ১মিনিট নিরবতা পালন করে সমিতির সদস্যরা।

