Friday, November 6, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

Friday, 6 November, 2026.
in রাঙ্গামাটি, রাঙ্গামাটি সদর, সর্বশেষ সংবাদ
0
রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধিঃ

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বনরূপাস্থ সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন, রাঙামাটি জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস এম ফরিদ উদ্দিন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য মো. জাহেদুল আলম চৌধুরী ও শামীম মোস্তফা সরওয়ার উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মো. আজম খাঁন চৌধুরী, সাধারণ সম্পাদক শাওন ফরিদ, সহ-সভাপতি রবিউল আলম, সহ-সাধারণ সম্পাদক হাজী বখতেয়ার হোসেন, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক হাজী মো. কামাল হোসেন এবং সদস্য মো. আলমগীর, ইকবাল আহমেদ ও নূর হোসেন রানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস এম ফরিদ উদ্দিন জানান, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক, তথ্য ও প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট ১২ সদস্যের ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ ও ৯ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১৫ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। ১৬ ও ১৭ নভেম্বর মনোনয়নপত্রের বিষয়ে আপিল আবেদন গ্রহণ এবং ১৮ থেকে ২২ নভেম্বর আপিলের শুনানি ও সিদ্ধান্ত প্রদান করা হবে।

এছাড়া ২৩ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনরূপাস্থ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এস এম ফরিদ উদ্দিন আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩)-এর ১৯ ধারা, সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০২০)-এর ২৪ নম্বর বিধি, এ-সংক্রান্ত সরকারি সার্কুলার এবং সমিতির উপ-আইন অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্ট পদে নির্বাচিত হওয়ার প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।

Previous Post

রাঙামাটিতে সাইবার সেলের অভিযানে উদ্ধার হওয়া ৫১টি মোবাইল মালিক কে হস্তান্তর

Next Post

নানিয়ারচর জোনের সহযোগিতায় খামারপাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে

Next Post
নানিয়ারচর জোনের সহযোগিতায় খামারপাড়া বিশ্বলতা  জনকল্যাণ বৌদ্ধ বিহারে

নানিয়ারচর জোনের সহযোগিতায় খামারপাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ইডিটর ইন চিফঃ আনোয়ার আল হক।

সম্পাদকঃ মাহাদী বিন সুলতান। নির্বাহী সম্পাদকঃ নিগার সুলতানা।

উপদেষ্টাঃ মো. নুরুজ্জামান।

ঠিকানাঃ চেম্বার অব কমার্স ভবন, রাঙামাটি পার্বত্য জেলা।
No Result
View All Result
  • Home Page
  • Sample Page

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist