নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ওসমান হাদীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাঙামাটি পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
শনিবার রাতে পাবলিক হেলথ এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক হিরণ মিয়া, সিনিয়ন সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও নুর নবী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছোটন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর যুবদল নেতা আবু কায়সার, স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুল ইসলাম ভুট্টো, ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, ওয়ার্ড মহিলাদলের সভাপতি চম্পা বেগম, ইউনিট কমিটির সভাপতি মাবুদুল হক ও মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মইনুল হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

