Tuesday, October 20, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

রাঙামাটিতে পাকুয়াখালী ট্র্যাজেডি দিবসে শোক সভা অনুষ্ঠিত

Tuesday, 9 September, 2025.
in অপরাধ, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাঙ্গামাটি সদর, রাজনীতি, লাইফ স্টাইল, শিক্ষা, সর্বশেষ সংবাদ, সারাবাংলা
0
রাঙামাটিতে পাকুয়াখালী ট্র্যাজেডি দিবসে শোক সভা অনুষ্ঠিত
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক শোক সভায় এ দাবি জানানো হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি কাজি জালোয়ার। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান।

এসময় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ডা. মো. ইব্রাহিম, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, মো. নজরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইফতেখার সওকতসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে উপজাতীয় সন্ত্রাসীরা নিরীহ বাঙালিদের ওপর নৃশংস গণহত্যা চালিয়েছে। ১৯৯৬ সালে লংগদু উপজেলার পাকুয়াখালী এলাকায় ৩৫ জন কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘ ২৯ বছর পার হলেও এ হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে পুনর্বাসনের আশ্বাস পেলেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।

তারা অভিযোগ করেন, এ ঘটনার পরপরই খুনের দায়ে অভিযুক্ত শান্তি বাহিনীর প্রধান সন্তু লারমার সঙ্গে তৎকালীন সরকার চুক্তি স্বাক্ষর করে। শুধু পাকুয়াখালী নয়, এর আগে ও পরে বহু গণহত্যা সংঘটিত হলেও সেগুলোরও বিচার হয়নি। ফলে পার্বত্য চট্টগ্রামে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, এখনো পাহাড়ে অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, যা নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ অবস্থায় অবিলম্বে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানান তারা।

অনুষ্ঠানে বক্তারা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে নতুন করে ‘আদিবাসী’ স্বীকৃতির দাবি তোলার সমালোচনা করেন এবং সরকারকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একইসাথে পার্বত্য চট্টগ্রামের সকল বৈষম্য নিরসন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিও উত্থাপন করা হয়।

Previous Post

রাঙামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থী বরণ

Next Post

পাকুয়াখালি গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র শোক

Next Post

পাকুয়াখালি গণহত্যার বিচারের দাবি পিসিসিপি'র শোক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ইডিটর ইন চিফঃ আনোয়ার আল হক।

সম্পাদকঃ মাহাদী বিন সুলতান। নির্বাহী সম্পাদকঃ নিগার সুলতানা।

উপদেষ্টাঃ মো. নুরুজ্জামান।

ঠিকানাঃ চেম্বার অব কমার্স ভবন, রাঙামাটি পার্বত্য জেলা।
No Result
View All Result
  • Home Page
  • Sample Page

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist