নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ ১জন কে আটক করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ সালাহ উদ্দিন খান নোমান–এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি সদর থানাধীন রাঙ্গামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের ধোপাপাড়া দুর্গা মন্দিরের পিছনে এই সফল অভিযান চালায়।
অভিযানকালে আসামী সজল দাশ (৩৬)–কে গ্রেফতার করা হয়। পরে আসামীর বসতঘরের শয়নকক্ষ হতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে বলেও জানায় পুলিশ।

