Friday, November 27, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

রাঙামাটিতে উন্নয়ন প্রকল্পে অনিয়ম বরদাশত নয়

স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রীর।

Thursday, 26 November, 2026.
in অপরাধ, অর্থনীতি, জাতীয়, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাঙ্গামাটি সদর, রাজনীতি, লাইফ স্টাইল, শিক্ষা, সর্বশেষ সংবাদ, সারাবাংলা, স্বাস্থ্য
0
রাঙামাটিতে উন্নয়ন প্রকল্পে অনিয়ম বরদাশত নয়
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মেহেদী হাসানঃ

পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে অর্থের যথাযথ ব্যবহার, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি। তিনি বলেছেন, উন্নয়নের নামে অর্থ ব্যয় করলেই হবে না, প্রতিটি প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। দৃশ্যমান কাজ ছাড়া কোনো প্রকল্পের গ্রহণযোগ্যতা থাকতে পারে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে মাটি কাটা কিংবা জঙ্গল পরিষ্কারের মতো প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে তার বাস্তব সুফল পাওয়া যায়নি। এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করে উন্নয়ন প্রকল্পগুলোকে জনবান্ধব করতে হবে। প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

কাপ্তাই লেকের পরিবেশ ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাচিং প্রু বলেন, সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে কাপ্তাই লেক পার্বত্য অঞ্চলের অন্যতম বড় সম্পদে পরিণত হবে। লেকের নাব্যতা ফিরিয়ে আনা, ভাসমান বসতবাড়ির বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা এবং পানির দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই বোর্ডটি প্রতিষ্ঠা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানকে তার মূল উদ্দেশ্যে ফিরিয়ে এনে জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে।

পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে রাঙামাটি, বান্দরবানের থানচি ও লামা এবং কক্সবাজার-টেকনাফকে যুক্ত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা গ্রহণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এর মাধ্যমে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, স্থানীয় খাবার ও ফলমূলকে পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট হোটেল, পরিবহন ও সেবাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটকদের সঙ্গে আন্তরিক ও শালীন আচরণের আহ্বান জানান তিনি।

যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, তরুণদের জন্য ফ্রিল্যান্সিংসহ আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের পথ তৈরি করে পার্বত্য অঞ্চলকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২৯৯ নম্বর রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

এ সময় বক্তব্য রাখেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ নাসিমুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী পারভেজ সরওয়ার, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা শিক্ষা কর্মকর্তা সুরিত চাকমা, পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক।

মতবিনিময় সভায় সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Previous Post

রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ চালক আহত

Next Post

যুবশক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গড়তে চাই

Next Post
যুবশক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গড়তে চাই

যুবশক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গড়তে চাই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ইডিটর ইন চিফঃ আনোয়ার আল হক।

সম্পাদকঃ মাহাদী বিন সুলতান। নির্বাহী সম্পাদকঃ নিগার সুলতানা।

উপদেষ্টাঃ মো. নুরুজ্জামান।

ঠিকানাঃ চেম্বার অব কমার্স ভবন, রাঙামাটি পার্বত্য জেলা।
No Result
View All Result
  • Home Page
  • Sample Page

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist