৷।প্রেস বিজ্ঞপ্তি।।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের উদ্যোগে ১৬ দিনের কর্মসূচিতে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য নিরসনে সামাজিক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সুইজারল্যান্ড এমবেসি ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা-এর অর্থায়নে এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড ও আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমা।
কর্তৃক বাস্তবায়নাধীন এমপাওয়ারমেন্ট প্রকল্প-এর আওতায় চলতি বছরের ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়।
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস (International Day for the Elimination of Violence against Women) উপলক্ষে কর্মসূচির শুরু হয়। এদিন রাঙ্গামাটি সদর উপজেলার রাজবাড়ির সাবারাং কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে সংস্থাটি।
এছাড়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি উপ-পরিচালক মিজ রূপনা চাকমা, প্রথাগত নেতা সম্রাটসুর চাকমা, নারী অধিকার কর্মী মিজ নুকু চাকমা এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধি সুমনা তঞ্চঙ্গ্যা অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি চেইঞ্জমেকার দলের যুব ও যুব-নারী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভা শেষে আয়োজিত র্যালীটি সাধারণ পথচারীদের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে।
এদিকে ২৮ নভেম্বর এমপাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে প্রকল্প এলাকার লেমুছড়ি গ্রামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি মনোজ্ঞ পথনাটক প্রদর্শিত হয়। নাটকে পারিবারিক সহিংসতা ও লিঙ্গভিত্তিক বৈষম্যের চিত্র তুলে ধরে সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের গুরুত্ব উপস্থাপন করা হয়, যা দর্শকদের আবেগাপ্লুত করে এবং ব্যাপক প্রশংসা লাভ করে।
অপরদিকে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে ২ ডিসেম্বর তারিখে “Ending AIDS by 2030: Communities Lead the Way” প্রতিপাদ্যকে সামনে রেখে কুতুকছড়ি এলাকার মাওরুম আইডিয়াল হাইস্কুলে একটি ডকুমেন্টারি প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়।
এতে স্কুলের প্রধান শিক্ষক সিমন চাকমা, মহাপুরম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব রতন চাকমাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এদিন নারীর প্রতি সহিংসতা নিরসনে ইউনিয়ন পর্যায়ে একটি শপথ গ্রহণ প্রচারণা আয়োজন করা হয়। কমিউনিটির উপস্থিতিতে কমিউনিটি চেইঞ্জমেকার দলের সদস্যগণ শপথ গ্রহণ করেন, যা উপস্থিত জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করে। ৪ ডিসেম্বর সামাজিক মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে মাওরুম আইডিয়াল হাইস্কুলে একটি সচেতনতা ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাওরুম আইডিয়াল হাইস্কুল ও মহাপুরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। একই দিনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনের লক্ষ্যে রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালী ও সচেতনতা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এই কার্যক্রমটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস বিশ্বাস করে, সমন্বিত সচেতনতা ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা ও সামাজিক বৈষম্য প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন স্থানীয়রা।

