নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির মাউরুম কলেজে অনুপ্রেরণা মূলক পাঠদান, শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নানিয়ারচর জোনের আওতাধীন রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি মাউরুম কলেজে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোনের উপ অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম।
এসময় জোনের আওতাধীন কুতুকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ সায়েম আকতার সৌধ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে এসময় ‘সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে যোগদানের জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ’ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে ক্লাস পরিচালনা করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ১৫টি জার্সি, ০১ জোড়া গোল কিপার গ্লাভস ও ০২টি ফুটবল প্রদান করা হয়।
এদিকে নানিয়ারচর জোনের এমন মহতি উদ্যোগ কে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। এলাকার সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দ প্রকাশ করেছে।
এঘটনায় এলাকার জনসাধারণের কল্যাণে নানিয়ারচর জোনের এমন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

