নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রসংগঠক ও মরহুম ছাত্রনেতা জসিম উদ্দিন আন্তঃবিভাগ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান।
জসিম উদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ম্যানেজমেন্ট বিভাগ বনাম টুরিজম বিভাগ। খেলায় ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে ম্যানেজমেন্ট বিভাগ ৫-৩ ব্যবধানে জয়ী হয়।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ডিএফএ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো সহ জসিম উদ্দিন ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলী সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জসিম উদ্দিন একজন সফল সংগঠক ছিলেন। তার অকাল মৃত্যুতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপূরনীয় ক্ষতি হয়েছে। জসিম উদ্দিন বেঁচে থাকতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোন ক্ষতি সহ্য করেনি। আমরা চাই জসিম উদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে এই টুর্ণামেন্ট প্রতিবছর অনুষ্ঠিত হবে।
খেলা শেষে আন্তঃফুটবল ট্যুর্ণামেন্টে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে পুষ্কার বিতরণ করেন অতিথিরা।

