মাহাদী বিন সুলতানঃ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ উদযাপন উপলক্ষে ভাসাইন্যাদম এলাকায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সিঃ সহ সভাপতি আবু নাসির চেয়ারম্যান, সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির সহ সভাপতি ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক মজিবুল হক, সহ সাধারণ সম্পাদক আব্দুল বারেক দেওয়ান চেয়ারম্যান, উপজাতি বিষয়ক সম্পাদক বাবু রনেল দেওয়ান, জেলা জিয়া পরিষদের সভাপতি বাবু মানস মুকুর চাকমা, জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোহাম্মদ নোমান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাসার আজম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে আজকের মখেলায় মুখোমুখি হয় বড়মাঠ একাদশ ফিলিস্তিন একাদশ মুল খেলা মধ্য দিয়ে। ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে বড়মাঠ একাদশ বিজয়ী ৪-৫ ব্যবধানে বিজয়ী হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসান্যাদম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের ও সঞ্চালনায় ছিলেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, খেলাধুলা একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি নির্বাচিত হলে এই টুর্ণামেন্টকে আরো ব্যপক হারে আয়োজন করার ব্যবস্থা নিবো। এই খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্করণ করে খেলার উপযোগী করে তৈরী করা হবে। আপনারা মাদক ছেড়ে খেলার মাঠে আমাদের তরুন সমাজকে নিয়ে আসুন। এতে আপনাদের সমাজ তথা রাষ্ট্র উপকৃত হবে।”

