মো. কাউছারুল ইসলামঃ
“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মহালছড়ি উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. ধনিষ্ট চাকমা।
এসময় মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এডিন চাকমা, স্যানেটারী ইন্সপেক্টর মো. মনজুরুল আলম, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকিয়া বেগম, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতকের সুস্থ বিকাশে মায়ের দুধের অপরিহার্যতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

