নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জলাতঙ্ক নির্মুলে, কাজ করি সবাই মিলে এই প্রতিপাদ্যে এবারের দিবসটি পালিত হয়৷
রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলাতঙ্ক হল এক ধরনের ভাইরাস জনিত রোগ। এই রোগটি রেবিজ ভাইরাস নামক এক ধরনের নিউরোট্রপিক ভাইরাস দিয়ে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। টিকার মাধ্যমে এই রোগ নির্মুল করা যায়।
এসময় নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা ও নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

