বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬জানুয়ারি) সন্ধ্যায় পৌর সভার পশ্চিম মুসলিম ব্লক ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর শাখার আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও পৌর যুব দলের সদস্য সচিব ওমর ফারুক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তার রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয়।
পরে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের আয়োজনে বিশেষ দোয়া পরিচালনা করেন, বাঘাইছড়ি মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা বেলাল হোসাইন।

