Monday, July 20, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

বাঘাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

মানুষের জীবনমান উন্নয়নে

Monday, 20 July, 2026.
in বাঘাইছড়ি, রাঙ্গামাটি, লাইফ স্টাইল, শিক্ষা ও স্বাস্থ্য, সর্বশেষ সংবাদ
0
বাঘাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় সোমবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় অবস্থিত সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, শিক্ষা সহায়ক সামগ্রী, স্কুল ড্রেস, স্কুলব্যাগ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সচেতনতামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ পদাতিক ব্রিগেডের অধীনস্থ বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)-এর উদ্যোগে এ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে ভূয়াছড়ি, রুইলুই, শীলছড়ি, মুশফিক, লক্ষ্মীছড়ি, করেঙ্গাতলীসহ দুর্গম এলাকার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। এসব উদ্যোগের ফলে দুর্গম পাহাড়ি অঞ্চলের শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখতে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনীর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

এ কার্যক্রমের অংশ হিসেবে সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে একটি সাবমার্সিবল পাম্প স্থাপনের মাধ্যমে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা করা হয়। এছাড়াও বাঘাইহাট জোন এবং স্কুল ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুলব্যাগ ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে জলবাহিত রোগ, হাম প্রতিরোধ এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে জনসচেতনতামূলক ক্লাস পরিচালনা করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার।

স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সেনাবাহিনী আছে বলেই আমরা পাহাড়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি। তারা সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে ছিল, এখনও আছে।”

এ সময় উপস্থিত সেনা কর্মকর্তা বলেন, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষা কার্যক্রম সচল রাখা, চিকিৎসা সহায়তা প্রদান, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও ভ্রাতৃত্বের যে বন্ধন গড়ে উঠেছে, শিক্ষা ও মানবিক সহায়তাভিত্তিক এ ধরনের উদ্যোগ সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করছে। একই সঙ্গে এটি দুর্গম এলাকার শিশুদের জন্য একটি নিরাপদ, আলোকিত ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Previous Post

মহালছড়ির ২০০পরিবার পাচ্ছে ‘স্টার্ট ফান্ড’ প্রকল্পের মানবিক সহায়তা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist