মো. মহিউদ্দিনঃ
বাঘাইছড়িতে জাতীয়তাবাদী তাঁতিদলের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য কেন্দ্রীয়ভাবে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
বুধবার (২০ আগষ্ট) জাতীয়তাবাদী তাঁতিদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পূর্নাঙ্গ এই কমিটিতে রনল বিকাশ চাকমাকে সভাপতি , মো. আলি আকবর কে সাধারণ সম্পাদক ও আব্দুর রহমান সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

