বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বরাদম এলাকায় কৃষক ও কৃষাণীদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার (২ মার্চ) বিকেলে আয়োজিত এই মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম জানান, বাঘাইছড়িতে কৃষি সম্প্রসরন অধিদপ্তরের সহায়তায় এবার ১৯০ হেক্টর জমিতে উন্নত জাতের আদা, ১২ হেক্টর জমিতে পেঁয়াজ ও ৩ হেক্টর জমিতে রসুন চাঁষ হয়েছে ।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ অরুণ চন্দ্র রায়।
এছাড়াও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ, রুপকারী ইউনিয়ন ব্লক সুপার বাইজার স্বপন চাকমা সহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
কারিগরী আলোচনা শেষে স্থানীয় ভাবে উৎপাদিত পেঁয়াজ, রশুন, আদা চাষের উপকরণ পদর্শনীর আয়োজন করা হয়েছে। এসময় কৃষক কৃষাণীরা জানান সরকারি সহায়তা অব্যাহত থাকলে আরো অধিক আদা পেঁয়াজ, রসুন এবং দেশীয় নানাজাতের মসলা উৎপাদন সম্ভব হবে।

