তসলিম উদ্দিনঃ
বর্ডার গার্ড বাংলাদেশ রাঙামাটি সেক্টরের অধীনস্থ ১২ বিজিবি জোন এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত ভুষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ছোট হরিনা বিজিবি জোনের পক্ষ হতে বিনামূল্যে এই চিকিৎসা সেবা বিতরণ করা হয়।
এসময় বিজিবি মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান আশ্রয় কেন্দ্রে আসা পাহাড়ি বাঙালী শিশু, বৃদ্ধ ও নারীদের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করেন ।
মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান জানান, বেশির ভাগ শিশুর সর্দি, ঠান্ডা জনিত কাশি, অনেক নারী ও বৃদ্ধ পুরুষের ঠান্ডা জনিত কাশি, হাঁপানি, শরীর দূর্বল ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।

