নানিয়ারচর সংবাদদাতাঃ
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ এই প্রতিপাদ্যে নানিয়ারচরে ভার্চুয়ালি নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এর সিজন-২ এর শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে খুলনার খালেদা জিয়া স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এর উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী, ক্ষুদে খেলোয়াড় ও শিশু-কিশোরদের দেখানোর আয়োজন করা হয়।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জুলফিকার আলী, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলী, নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং, নানিয়ারচর সদর, বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং নানিয়ারচর উপজেলার নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

