নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) গত ২৪ ঘন্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ।
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন মাদকসেবী, তিনজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং সাতজন মাদক কারবারি হিসেবে চিহ্নিত। পরোয়ানাভুক্তদের মধ্যে সিআর, জিআর ও জিআর সাজা পরোয়ানার আসামি রয়েছেন।
আটককৃতরা হলেন, রাঙামাটির কোতোয়ালি থানাধীন ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন বোর্ড এলাকার আবুল কাশেমের ছেলে নিজাম উদ্দিন (৩১), নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার আবুল কালামের ছেলে কামরুল হোসেন (২১), নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. রাকিব হাসান (২১), নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার মো. ইব্রাহিম ফকিরের ছেলে মো. হোসেন আলী ফকির (২৩), রাঙামাটির কোতোয়ালি থানাধীন ৫নংওয়ার্ডের আসামবস্তি মেইন রোডের ছোট সেতুসংলগ্ন এলাকার উসুইপ্রু মারমার ছেলে ইমং মারমা (২৯), রাঙামাটি পৌরসভার ৮নং ওয়ার্ডের বিজয় স্মরণী এলাকার মৃত ধর্মসেন চাকমার মেয়ে প্রিয়া চাকমা (৪২), রাঙামাটির কোতোয়ালি থানাধীন ৬নং ওয়ার্ডের সুখীনীলগঞ্জের হেচাড়ী পাড়া এলাকার মৃত কাসেমের ছেলে মো. শাকিল (৩৫), রাঙামাটির কোতোয়ালি থানাধীন ওয়াপদা কলোনির কর্মচারী কলোনি এলাকার মো. জামাল হোসেনের ছেলে মো. ইমাম হোসেন রাজু, রাঙামাটির কোতোয়ালি থানাধীন পুরাতন পুলিশ লাইনস এলাকার পুনাকের পাশের বাসিন্দা ক্ষেত্রমোহন মজুমদারের ছেলে নারায়ণ মজুমদার (৪৮)। তাঁর স্থায়ী ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার ৩নং ওয়ার্ডের পালপাড়া।
এছাড়াও রাঙামাটি পৌরসভার ৮নং ওয়ার্ডের বিজয় স্মরণী এলাকার মৃত ধর্মসেন চাকমার মেয়ে প্রিয়া চাকমা (৪২), রাঙামাটির কোতোয়ালি থানাধীন ৬নং ওয়ার্ডের আঞ্চলিক পরিষদের নিচে রূপনগর এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে সাকিব হোসেন (২১), রাঙামাটির কোতোয়ালি থানাধীন ৬নং ওয়ার্ডের আঞ্চলিক পরিষদের নিচে রূপনগর এলাকার মো. রাসেলের ছেলে মো. মনিরুল ইসলাম ইমন (১৯), রাঙামাটির কোতোয়ালি থানাধীন আসামবস্তির সিরাজ সওদাগরের বাসার বাসিন্দা মো. মনিরুল ইসলাম সাজ্জাদ (২৪)। সে বান্দরবান সদর উপজেলার ১নং ওয়ার্ডের পশ্চিম বালাঘাটা এলাকার মোস্তাক আহম্মদের ছেলে।
এসময় রাঙামাটির কোতোয়ালি থানাধীন পুরাতন পুলিশ লাইনস এলাকায় ডিবি অফিসের সামনের বাসিন্দা রজব আলীর ছেলে মো. মিজানুর রহমান (২৪) সহ ফেনী জেলার শিবপুরের মটবি এলাকার ভূঁইয়া বাড়ির মৃত আলী আরফানের ছেলে মো. আলতাফ হোসেন (৩১) কে ও আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার মো. আলতাফ হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
